, , ,

শিরোনামঃ-




যশোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৩ ২০১৮, ১৯:২৭ | 1108 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের মনিরামপুর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, ভোরে বেগারিতলা বন্ধন নার্সারি এলাকায় দুই দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ পড়ে থাকতে দেখে। নিহতদের বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে হতে পারে। লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET