, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • যুবলীগের উদ্যোগে খুলনায় বিনামূল্যে সবজি বিতরণ




যুবলীগের উদ্যোগে খুলনায় বিনামূল্যে সবজি বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ২২:২৯ | 1090 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সবজি চাষীদের লোকসান লাঘবে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে সবজি বিতরণ করা হচ্ছে।

এই কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (৬ মে) মহানগরীর দৌলতপুরে সবজি বিতরণ করা হয়। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, সবজি চাষীদের লোকসান লাঘবে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য বিক্রি কমে যাওয়ায় লোকসানে পরছিলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান সহ যুবলীগের নেতাকর্মীরা।

এই বিষয়ে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, এই কর্মসূচীর মাধ্যমে পরোক্ষভাবে যেমন কৃষকরা লাভবান হবেন। তেমনি কাঁচাবাজারে প্রতিদিনের যে ভীড় সেটাও কমাবে। ফলে বাজারে করোনা সংক্রমনের ঝুঁকি কিছুটা কমবে। পাশাপাশি নিম্ম আয়ের মানুষদেরকেও সহযোগিতা করা হচ্ছে।

এখন পর্যন্ত নগরীর প্রায় দুই হাজার পরিবারের মাঝে নিকট বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET