২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • রাজশাহীতে কুয়াশা ও বৃষ্টিতে বারোর বীজতলা নিয়ে ক্ষতির আশঙ্কা




রাজশাহীতে কুয়াশা ও বৃষ্টিতে বারোর বীজতলা নিয়ে ক্ষতির আশঙ্কা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ১৭:২২ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলাজুড়ে ঘন কুয়াশা ও পৌষ মাসের দফায় দফায় বৃষ্টি কারনে বারোর বীজতলা নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। টানা ঘন কুয়াশা আর পৌষের বৃষ্টিতে এরই মধ্যে বীজতলার চারা লালবর্ণ ধারণ করেছে। তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের অফিস গুলো বলছেন,এখন পর্যন্ত ঘন কুয়াশায় ও বৃষ্টির প্রবাহে রাজশাহীর কৃষির কোনো ক্ষতি হয়নি। তবে এ অবস্থা চলতে থাকলে বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এছাড়া কোল্ড ইনজুরিতে বীজতলা যাতে রক্ষা পায় সেজন্য কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখাসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা জানান, শুরুতেই বীজতলা নষ্ট হয়ে গেছে এবং মৌসুমের শুরুতে বীজ সংকট দেখা দিতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, এবার বোরো মৌসুমে রাজশাহীতে বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। বীজতলায় চারাগাছ রোপন করা হয়েছে আড়াই হাজার হেক্টর জমিতে। গত বছর ধানের বাজার দর কম হওয়ায় চলতি মৌসুমে ধান চাষে আগ্রহ কমে গেছে বলে কৃষকরা জানিয়েছেন। যে সমস্ত জমিতে ধান রোপনের জন্য বীজতলা তৈরি করা হয়েছে সেগুলো ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারা গজাতে বাধাগ্রস্ত হয়ে নষ্ট হচ্ছে বলে জানা গেছে। শীত বা কুয়াশার হাত থেকে রক্ষায় কৃষকরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না। আগাম ধান রোপনের উদ্দেশ্যে কৃষকরা বীজতলা তৈরি করে ক্ষতির মুখে পড়বেন বলে কৃষকরা জানান। তবে এরই মধ্যে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কৃষকরা বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। জেলার বিভিন্ন খেত গুলোতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন,রাজশাহীর বিভিন্ন উপজেলার মাঠেতে কিছু কিছু জায়গায় বোরো ধানের বীজতলা নষ্ট হলেও বেশিরভাগ বীজতলা ভালো রয়েছে। বোরো ধানের বীজতলা শুকিয়ে লালচে রঙ ধারণ করেছে। এখন ধানের বীজতলার খুবই নাজুক অবস্থা। সামনের আবহাওয়া আরও খারাপ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করবেন। এবং শুকনো বীজতলায় স্প্রে করা ও ইউরিয়া সার ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শও প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET