, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২৬, ২১:৩৬ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দামকুড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সম্রাট হোসেন (৩৬), সে রাজশাহীর বাগমারা থানার দক্ষিণ জামালপুর এলাকার আহাদ আলীর ছেলে ও মোঃ রেজাউল করিম (২৯), সে নগরীর দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮০০ টাকা-সহ সম্রাটকে করা হয়। পরে রাত ৮টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় ১৫ গ্রাম গাঁজাসহ রেজাউলকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET