, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে কর্ণহার থানা পুলিশ




রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে কর্ণহার থানা পুলিশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২৪, ১৮:১৯ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে (৫) বছরের শিশু মাইশাকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি কর্ণহার থানা পুলিশ।
শনিবার সকালে শিশু মাইশাকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কুমার দেবনাথ।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হলের মোড়ে কান্নারত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে কর্ণহার থানা পুলিশ।
পুলিশ জানতে পারে, শিশুটির বাড়ি কর্ণহার থানার তিসলাই গ্রামে। সংবাদটি তারা কর্ণহার থানাকে জানায়। সংবাদ পেয়ে কর্ণহার থানা পুলিশ লিলি সিনেমা হলের মোড়ে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ শিশুটির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, শিশুটির নাম মাইশা এবং তার বাড়ি তিসলাই গ্রাম। তার মা রাজশাহীতে ভিক্ষা করে। পরে তিনি তিসলাইয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করেন, তারা মাইশাকে চিনতে পারেন। এরপর কর্ণহার থানা পুলিশ মাইশার বাড়িতে উপস্থিত হয়ে তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন। পরে তিসলাইয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মাইশার মামার জিম্মায় মাইশাকে প্রদান করা হয়। শিশু মাইশার মামা জানান, মাইশার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার মা তাকে নিয়ে বিভিন্ন স্থানে ভিক্ষা করে। শুক্রবার ভিক্ষা করার সময় মাইশা হারিয়ে যায়।
শনিবার সকালে মাইশার মা কর্ণহার থানায় আসেন। তিনি মেয়েকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তিনি আরএমপি’র কর্ণহার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET