, , ,

শিরোনামঃ-




রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৬, ২৩:৩৩ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে পিতা রেজাউল করিম (৬০) হত্যা মামলার প্রধান আসামি ছেলে (রাবি শিক্ষার্থী) মোঃ রাকিব উর রহমানকে (২২), গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (২৭ জুন) দিনগত রাত সোয়া ১২টায় র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী ও র‌্যাব-৪ সিপিএসসি মিরপুর-১-এর যৌথ দল ঢাকার মিরপুর-১ এলাকার গ্রীনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গত ২২ জুন সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
ঘটনার দিন রাকিব চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা বলে বাবার কাছে টাকা চান। এ সময় টাকা নেওয়াকে কেন্দ্র করে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুরা বেগমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর করতে রাকিব বাড়ির উঠানে থাকা একটি মুন্ডুর দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে আসামি করে দ-বিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ঢাকার মিরপুর-১ এলাকার গ্রীনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রাকিব উর রহমানকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET