, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ কমিশনার




রাজশাহী মহানগরীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ কমিশনার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৪, ২০:৩২ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে শীতার্ত অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপি ট্রাফিক বিভাগ। এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীরা আরএমপি ও জিসকা ফার্মাসিটিক্যালস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ও পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, জিসকা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডেপুটি সেলস্ ম্যানেজার মো: একরামুল হক-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET