, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীতে হারানো শিশুকে উদ্ধার করলো পুলিশ 




রাজশাহী মহানগরীতে হারানো শিশুকে উদ্ধার করলো পুলিশ 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২৪, ২২:২৯ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোহাম্মদ আলীকে (১০) উদ্ধার করে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। শিশুটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা সরকার পাড়া এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় শাহমখদুম থানার নওদাপাড়া বাজারে একটি শিশুকে এলোমেলো অবস্থায় ঘুরতে দেখে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এএসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন সে বড়বনগ্রামস্থ দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসায় পড়াশুনা করে। তখন শাহমখদুম থানা পুলিশ শিশুটিকে দারুস সুন্নাহ মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান তার বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা সরকার পাড়ায়। পুলিশ শিশু মোহাম্মদ আলীর বাবার সঙ্গে কথা বলে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করে।

শিশু মোহাম্মদ আলীকে ফিরে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশু মোহাম্মদ আলীর বাবা আফজাল হোসেন জানান তার ছেলে বড়বনগ্রামস্থ দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসায় পড়াশুনা করে। সে  ছুটিতে বাড়িতে এসেছিল।  ছুটি শেষে তার বাবা রাজশাহীর একটি বাসে তাকে উঠিয়ে দেন। সে নওদাপাড়া বাজারে নেমে পথ হারিয়ে ফেলে এবং ভয়ে মাদ্রাসার নাম ও ঠিকানা ভুলে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET