, , ,

শিরোনামঃ-




রাজারহাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৭:০৯ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বুধবার সন্ধ্যায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা সদর ইউপির হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো.আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কাশেম মোল্লা, আব্দুল করিম মাস্টার, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাস্টার, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ ভেন্ডার, যুগ্ম সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খন্দকার বিপ্লব, আসাদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহ: অধ্যাপক হবিবুর রহমান হবি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, সহপ্রচার সম্পাদক মনজুরুল ইসলাম (মজিদুল), দপ্তর সম্পাদক আব্বাছ আলী, সহদপ্তর সম্পাদক মাহফুজার রহমান মনু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভার শুরুতে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন সরকার ও সাবেক দপ্তর সম্পাদক আশরাফ আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়। সভায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানসুচী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনীর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET