, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে উপজেলা প্রশাসনের সংবাদ বয়কট করলেন সাংবাদিকরা।




রানীশংকৈলে উপজেলা প্রশাসনের সংবাদ বয়কট করলেন সাংবাদিকরা।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৪, ১৪:২৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা সহ সকল ধরনের সংবাদ বয়কট করলেন স্থানীয় সাংবাদিকরা। সংবাদ বয়কট করার বিষয়ে উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিকরা বলেন ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানার সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভার আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,যথা সময়ে সভাকক্ষে উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত হয় কিন্তু দেড়ঘন্টা দেরি করে সভাকক্ষে আসেন জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা। সেসময় সাংবাদিকরা ব্যানার লক্ষ্য করলে দেখেন যে সাংবাদিকদের সাথে মতবিনিময় নিয়ে কোন কথা লেখা নেই ,সেখানে লেখা আছে ” সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা ” এমন বৈষম্যের কথা জিজ্ঞেস করলে তারা চুপচাপ থাকেন এবং ঐ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আতিক  বলেন এভাবেই তো ব্যানার করা হয়েছে আমরা তো শুধুমাত্র প্রেসক্লাবের সভাপতি সম্পাদককে আসতে বলেছি এমন হতবাক কথা শুনে সাথে সাথেই প্রায় ৩০ জন সাংবাদিক সভাকক্ষ ত্যাগ করেন ।  সভাকক্ষ ত্যাগ করে সাংবাদিকরা উপজেলার গেটের মূল ফটকে অবস্থান কর্মসূচি গ্রহণ করে ঘোষণা দেন যে যেহেতু সভাপতি সম্পাদককে বলেছেন আমাদের আসতে বলা হলো কেন ? আমাদের দাওয়াত দিয়ে ডেকে অপমান করা হয়েছে ,ইউএনও এর এহেন আচরণ ক্ষমতার বহিঃপ্রকাশ তাই আমারা আগামীতে উপজেলার সকল ধরনের প্রোগ্রামের সংবাদ বয়কট করলাম।  এসময় রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার বলেন ইউএনও তার ইচ্ছা মতো একতরফা রাজত্ব কায়েম করছে সাংবাদিকদের অবমূল্যায়ন করছে । এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল আলম বলেন সাংবাদিকদের ডেকে এনে এভাবে অপেক্ষা করিয়ে ব্যানারে নাম না দিয়ে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করা হয়েছে যা লজ্জাজনক।
উল্লেখযোগ্য যে পরবর্তীতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলার সকল ধরনের সভা-সমাবেশ এর সংবাদ বয়কট ঘোষণা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET