৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রান্সে চার্লি হেবডো-হাইপার কাশের সন্ত্রাসী হামলার বিচার শুরু!

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২০, ২২:৩৫ | 1071 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব মানবতার আবাসভূমি ফ্রান্স। এই ফ্রান্সের মাটি সন্ত্রাসীদের তাণ্ডবে রক্তাক্ত হবে কেউ কল্পনা করেনি। কিন্ত অবিশ্বাস্য এই ঘটনা ২০১৫ ইং সালের জানুয়ারিতে সংঘটিত হয়। আজ ২ সেপ্টেম্বর প্যারিসের আদালতের  অধীনে ২০১৫-এর চার্লি হেবডো ও হাইপার কাশের সন্ত্রাসী হামলার বিচার থেকে শুরু হয়েছে। এই বিচার প্রক্রিয়া নভেম্বর পর্যন্ত চলবে ও হামলায় ১৪ জনকে আসামি হিসেবে সন্দেহ করা হচ্ছে। জানাযায় বিচার প্রক্রিয়াটি বিশেষ একটি ক্রিমিনাল কোর্টে  হবে যেটি টেরোরিস্ট হামলা বিচার করার জন্য তৈরি করা হয়েছে। আর যেখানে পাঁচজন ম্যাজিস্ট্রেট বিচার করবেন ও এখানে ৯৪ জন উকিল আইনি লড়াইয়ে অংশগ্রহণ করবেন । এই বিচার কার্যটি ফ্রান্সের জন্য ঐতিহাসিক বিচার প্রক্রিয়া হওয়ার কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও রেকর্ড করা হবে।
এদিকে সন্ত্রাসীরা একটি বিদ্রুপাত্মক সাময়িকীর অফিসে হামলা চালিয়ে ছিল। তখন অন্তত ১২ জন লোক নিহত এবং ৫ জন আহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক ও দুজন পুলিশ ছিল। হামলার সময় বন্দুকধারীরা চিৎকার করে বলছিল, ‘আমরা নবীর হয়ে প্রতিশোধ নিয়েছি।’ তৎকালীন সময় চার্লি হেবদো পত্রিকায় ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর তথ্য প্রকাশ হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET