, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • রামপালে সগুনা ক্লাবের উদ্যোগে কমিউনিটি ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত




রামপালে সগুনা ক্লাবের উদ্যোগে কমিউনিটি ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০১৮, ২১:৩২ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সবুজ রায়, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- মাদক কে না বলুন,নিজের সুস্বাস্থ্য নিজেই গড়–ন প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি এ্যকশন ডে পালিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় রামপালের ৩নং বাইনতলা ইউনিয়নের সগুনা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (ভিএসও) আইসিএস এবং সুশীলন এনজিওর সহযোগীতায় সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব আয়োজিত জনসচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান। মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ,রামপাল থানার এসআই জয়দেব বোস, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ পরিদর্শক মোঃ মফিজুর রহমান,ভিএসও প্রোগ্রাম কো অর্ডিনেটর ফিরোজ রহমান,সুশীলনের প্রজেক্ট অফিসার আজিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সভাপতি সাংবাদিক অমিত পাল,সাধারন সম্পাদক সুব্রত পাল,ন্যাশানাল ও ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার মরিয়ম,নিকোল,শাওন ইসলাম,অভিজিৎ সাহা,ফিলিপা,নূর আলম,ক্রিষ্টোফার,মাসুম, বর্নিনি,ইলা প্রমুখ। বক্তারা এসময় বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। আর এ অগ্রযাত্রার পথে মাদক একটি চরম অন্তরায়। মাদকের কারনে পরিবার,সমাজ তথা দেশে অরাজকতার সৃষ্টি হয়। এসময় মাদক নির্মূলে বর্তমান সরকারের পদক্ষেপের নানা দিক তুলে ধরে ভ’য়সী প্রশংসা করেন এবং এর জন্য পারিবারিক সতেচতনতার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে এলাকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভ’মিকা রাখছে। ২০০৯ সাল থেকে তারা নারীর ক্ষমতায়ন,পরিবেশ উন্নয়ন,বেকারদের প্রশিক্ষনের মাধ্যমে আতœকর্মসংস্থান সহ নানা জনকল্যানমূখী কাজ করে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET