, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • রামপালে সাংবাদিক সবুর রানা কে প্রাণনাশের হুমকি




রামপালে সাংবাদিক সবুর রানা কে প্রাণনাশের হুমকি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ২১:৩১ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাদক সংক্রান্ত খবর প্রকাশের জের ধরে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রাননাশের হুমকির মুখোমুখি হযেছেন রামপাল প্রেসক্লাব এর সভাপতি এম,এ সবুর রানা। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক সবুর রানা।

সুত্রমতে,জানা গেছে, রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে গাঁজা ব্যবসায়ী সাহিদ মীরকে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা রবিবার দুপুর বেলায় গাঁজাসহ আটক করেন। এসময় অপর চিহ্নিত তালিকাভুক্ত মাদক( গাঁজা) ব্যবসায়ী সিংগড়বুনিয়ার মৃত বারিক মোল্যার পুত্র দেলোয়ার মোল্যা পালিয়ে যায়। একই দিন দিন সন্ধায় গাঁজা ব্যবসায়ী দেলোয়ার মোল্যা রামপাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম,এ সবুর রানাকে প্রকাশ্যে জান মালের ক্ষতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। বর্তমানে ওই সাংবাদিক সবুর রানা নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। গাঁজা ব্যবসায়ী দেলোয়ার পুলিশের কতিপয় অসাধু সদস্যকে হাত করে দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছে বলে প্রকাশ্যে বলে থাকে।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরে গাঁজার ব্যবসা বন্ধ করে ভাল পথে গিয়ে অন্য কোন কাজ করার কথা বললে সে উল্টো হুমকি প্রদান করতে থাকে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমাদের একাধীক টিম তাকে ধরার জন্য কাজ করছে।

এ ঘটনায় রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যান সোসাইটির বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা যতদ্রুত সম্ভব দোষীকে গ্রেফতার করে সাজা প্রদানের জন্য দাবি জানিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET