২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।




রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০১৮, ২১:১৯ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাসেল মাহমুদ, রূপদিয়া (যশোর) থেকেঃ- সাফল্য ও সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ৪দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যশোর সদর উপজেলার অন্যতম নারী বিদ্যাপীঠ রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। মঙ্গলবার এই অনুষ্ঠানের শেষ দিনে ঐতিহ্যবাহী নারী শিক্ষা কেন্দ্রের ও নরেন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন যশোর সদর উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: মোদাচ্ছের আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র-অঞ্চলের মধ্যে একমাত্র নারী শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা (সাবেক) প্রধান শিক্ষিকা জায়েদা খাতুন, (সাবেক শিক্ষক) অপূর্ব কুমার দাস, (সাবেক শিক্ষিকা) আজিমা খাতুন, (সাবেক শিক্ষক) মো: জালাল উদ্দিন। এছাড়াও অন্যানের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিম হোসেন, রাশেদুল ইসলাম রাশেদ, ইউপি সদস্য মুন্সি রবিউল ইসলাম, ইউপি সদস্য আজিম বিশ্বাস, ইউপি সদস্য বাবর আলী বাবু, পারভেজ অসাদ, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক মন্ডলির দায়িত্বে ছিলেন অত্র-বিদ্যালয়ের শিক্ষক রাজেশ বসু, নাছিমা আক্তার পাপড়ি, নুরুন্নাহার ও তহিদুল ইসলাম। রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরের সার্বিক তত্বাবধায়নে উপস্থাপনা করেন শিক্ষক হাসানুর রহমান শাকিল, ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা, সেতু ও জেবা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET