, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের বিনামূল্যে মা ও শিশু চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ




রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের বিনামূল্যে মা ও শিশু চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৫, ২৩:১৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল কর্তৃক আয়োজিত বিনামূল্যে মা ও শিশু চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা হাসপাতাল আছিরগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রজেক্ট চেয়ারম্যান ইলেক্ট প্রেসিডেন্ট মো: বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল গফুর।

সমাজসেবক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের সাবেক প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন লাহিন, সদস্য কাউছার আহমদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ১০নং বাদেপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডেও সদস্য আব্দুল মুমিত, সমাজসেবক বুরহান উদ্দিন, ময়জুল হক, খুরশেদ আলম, কামরান আহমদ, মুজিবুর রহমান, ময়নুল ইসলাম লাল, তানবির আহমদ, জিসান আহমদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET