, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর মহিপুর হতে একজন ভূয়া ডাক্তার আটক।




র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর মহিপুর হতে একজন ভূয়া ডাক্তার আটক।

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২০:১৩ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২১-০৩-২০২০ তারিখ বিকাল ৩.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আলিপুর কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে একজন ভূয়া ডাক্তার এস এম আঃ ছালাম(৫১), পিতা- মৃত শেখ আঃ লতিফ, স্থায়ী ঠিকানা সাং- গাওঘোরা, ইউনিয়ন-সুরখালি, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা, অস্থায়ী ঠিকানা- সাং-মিশ্রিপাড়া, ইউনিয়ন-লতাচাপরী, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে আটক করে। আটককৃত ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাধারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। উল্লেখ্য, আটককৃত এস এম আঃ ছালাম খুলনা বি এল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করে দীর্ঘ ১৩ বছর রেনেটা নামক ওষুধ কোম্পানীতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি শেষে বিগত ৭ বছর যাবত বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা করে আসছেন। অভিযানকালে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ আরিফুর রহমান উপস্থিত থেকে আটককৃত ব্যক্তিকে ভূয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেন। আটককৃত ব্যক্তিকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ধৃত ভূয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET