২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লুটপাট কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন – সুজন মোল্লা 




লুটপাট কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন – সুজন মোল্লা 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৪, ০৪:৫২ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রীতি বিনষ্ট, লুটপাট, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) শত শত নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পথসভায় তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে চাই। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ থেকে বাধ্য হয়েছেন এই ছাত্র-জনতার জন্য। কিন্তু দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু দুর্বৃত্ত ভাঙচুর লুটপাট সম্প্রীতি বিনষ্ট, চাঁদাবাজি ও দখলবাজে ব্যস্ত রয়েছে। এ বিষয়ে তিনি দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।
নেতাকর্মীদের নিয়ে মোল্লাহাট, ফকিরহাট, নোয়াপাড়া মোড়, সি অ্যান্ড বি বাজার, বারাকপুর, খান জাহান আলী মাজার মোড়, বাগেরহাট বাসস্ট্যান্ড, সাধনার মোড়, রাহাতের মোড় ও শালতলা মোড়ে পথসভা শেষে শহরের নূর মসজিদে মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ শমি  বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রদিপ বসু শন্তু, জেলা তাতীদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার জেলা সদস্য সচিব নার্গিস আক্তার লুনা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, জিয়া মঞ্চের আহবায়ক এ্যাডভোকেট সিকদার ইমরান হোসেন, বিএনপি নেতা ইফতেখার আহমেদপলাশ, যুবনেতা মুশফিকুজ্জামান রিপন, দেলোয়ার হোসেন, রাজু মোল্লা, বদরুল হোসেন, শেখ রাজন প্রমুখ ও নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET