, , ,

শিরোনামঃ-




শার্শায় আসছেন নির্বাচন কমিশনার

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২৩, ২১:৩৮ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ আহসান হাবিব খান বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে শার্শায় আসছেন। মঙ্গলবার (২৭জুন) শার্শায় আসছেন বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল। তিনি জানান, সোমবার ২৬ জুন যশোর আসছেন।পরের দিন মঙ্গলবার তিনি যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করবেন। মঙ্গলবার সকাল ১০টায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি নির্বাচনে ও একই দিন দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় যোগ দিবেন। বিকেল ৫টার সময় তিনি যশোর সার্কিট হাউজ মিলনায়তনে হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন, ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচন ও বেনাপোল পৌরসভার নির্বাচনের সাথে সংশিস্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যগণের উপস্থিতিতে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিবেন। রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET