, , ,

শিরোনামঃ-




শার্শায় নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৪, ২২:০৪ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৯০ হাজার টাকা ও জুয়া খেলার সারঞ্জামসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শার্শার নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি হলেন, শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের হাবিবুর রহমান ওরফে বিদ্যুৎ মেম্বার (৫২), নুর ইসলাম (৫০), মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ইসলামপুর গ্রামের আব্দুল আজিজ (৫২), মহিউদ্দীন সরদার (৪২), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজ পাড়ার জাহিদুল হোসেন (৪৯) ও একই থানার কৃত্তিপুর গ্রামের ইকবল হোসেন (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলাম এর ফাঁকা দোকান ঘরের মধ্যে বিদ্যুৎ মেম্বারের নেতৃত্বে একদল জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মেম্বরসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় ওই আসর থেকে নগদ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আট জুয়াড়ির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET