, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি




শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ২২:১৫ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার তিতাসে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী সরঞ্জাম তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মদ রুবাইয়া খানম ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.শহিদুল ইসলাম।
উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হক, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET