, , ,

শিরোনামঃ-




শিবপুরে চতুর্থ শ্রেণী পড়–য়া ছাত্রকে আঘাতে মাথা ফাঁটিয়েছে আবু হানিফা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৯, ২২:৪৪ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ নং সৃষ্টিগড় সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আহসানকে বেধরক মারধোরসহ ইটের আঘাতে মাথা ফাঁটিয়ে দিয়েছে একই স্কুলের ছাত্র সানি’র পিতা আবু হানিফা। গত বুধবার (৩১ জুলাই) বিকেলে ওই স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের অদূরে একটি উঁচু কালভার্ট এর ওপর ঘটনাটি ঘটে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, শিবপুরের ৭ নং সৃষ্টিগড় সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও মাওলানা ফজলুল হক এর ছেলে আহসান এবং আবু হানিফা এর ছেলে সানি’র মাঝে স্কুলে ঝগড়া হয়। এরই জেরে প্রচন্ড রাগ ও ক্ষোভে উত্তেজিত হয়ে আহসানকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলের শিক্ষার্থীদের সম্মুখেই অদূরে একটি উঁচু কালভার্টের ওপর তাকে পেয়ে বেধরক মারপিট করে। এতেই ক্ষান্ত হয়নি পাষন্ড হানিফা। মারপিটের এক পর্যায়ে উঁচু কালভার্ট ওপর থেকে নিচের দিকে মাথা রেখে তাকে পানিতে ফেলে দেয়। এরপর হানিফা নিজেও ওপর থেকে লাফিয়ে পড়ে আহসানের উপর। এ সময় সানির পিতা আবু হানিফা কালভার্টের নিচের পানিতে উপর্যুপুরি চুবিয়ে তাকে মেরে ফেলার উদ্যেশ্যে পাশে থাকা ইট দিয়ে মাথায় সজোড়ে আঘাত করলে শিশু আহসানের মাথা ফেটে রক্ত বেরুতে থাকে। এরপরও ক্ষান্ত হয়নি হানিফা। ওই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মুখেই চতুর্থ শ্রেণী পড়–য়া
শিশুটিকে গলায় গামছা পেঁচিয়ে টেনে-হেচড়ে এলাকায় ঘুড়তে থাকাকালে তার আত্ম-চিৎকারে ব্যথায় ব্যথিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় পাষন্ড হানিফার কবল হতে প্রাণে রক্ষা পায় শিশু আহসান। পরবর্তীতে তার স্বজন ও স্থানীয়রা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য
নিয়ে আসে। এলাকাবাসী আরও জানান, এই অমানবিক শিশু নিযার্তনের ঘটনার নজিরবিহীন
বিচার ও শাস্তি হওয়া উচিত। যাতে নরসিংদীতে এমন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে। ভুক্তভোগীর মা জানান, সানির বাবা আবু হানিফা আমার শিশু ছেলেকে উপর্যুপুরি মারধোরসহ প্রাণে মেরে ফেলার জন্য ইট দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দিয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET