১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • শিরীন আখতার নৌকা প্রতীকে ফেনী-১ আসনে পুনরায় ১৪ দলীয় জোটের প্রার্থী হবেন: কাজী আবদুল বারী




শিরীন আখতার নৌকা প্রতীকে ফেনী-১ আসনে পুনরায় ১৪ দলীয় জোটের প্রার্থী হবেন: কাজী আবদুল বারী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০১৮, ২০:৫৯ | 1007 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (১০ নভেম্বর) বিকেলে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর হাত থেকে ফেনী-১ সংসদীয় আসন (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাসদ থেকে মনোনয়ন গ্রহন করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
 মনোনয়ন গ্রহনকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আবদুল বারী, সাধারন সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল,
সহ-সভাপতি আবুল খায়ের মেম্বার, জেলা জাসদের প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক তসলিম উদ্দীন, সংখ্যালগু
বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস, জনসংযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য রিয়াজ উদ্দীন ভুঁইয়া, নাহিদ চৌধুরী, শাহজাহান পুর থানা জাসদের সভাপতি মো:শাহজাদা ভুঁইয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ছাগলনাইয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক ছলিম উল্লাহ ভুঁইয়া প্রমুখ।
শনিবার বিকেলে শিরীন আখতার জাসদ থেকে মনোনয়ন গ্রহনের পর জাসদ ফেনী জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আবদুল বারী নয়াআলো ডটকম প্রতিনিধিকে জানান, বিগত ৫ বছর শিরীন আখতার ফেনী-১ আসনের এমপি হিসেবে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এলাকার জনগণের সুখেদুঃখে পাশে থেকেছেন। সরকারী পক্ষ থেকে প্রাদেয় সকল সুযোগ সুবিধা পৌছে দিয়েছেন জনগণের মাঝে। শিরীন আখতার এলাকার উন্নয়নে কাজ করেছেন, তিনি চাঁদাবাজী, টেন্ডারবাজী করেননি। শিরীন আখতারের কাজে সন্তুষ্ট হয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কাজী আবদুল বারী বলেন, আমরা জাসদের সর্বস্তরের নেতাকর্মী শতভাগ আশা করছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেনী-১ আসন থেকে পুনরায় নৌকা প্রতীকে জাসদ নেত্রী শিরীন আখতারকে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দিবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET