খবর বিজ্ঞপ্তি :- আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু হওয়ার প্রথম দিন সকাল বেলা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাতকার দানের মাধ্যমে দিন শুরু করেন খুলনা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান।
তারপর থেকে প্রচারনা শুরু করেন এই শ্রমিক নেত্রী। নগরীর ৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমি এই মাটি মানুষের সাথে মিশে ছোট থেকে বড় হয়েছি। আমি আমার এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সব সময় কাজ করেছি এবং করে যাবো। এই শিল্পাঞ্চলকে রক্ষার জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি শিল্পাঞ্চলের উন্নয়নের স্বর্থে আগামী ৩০ ডিসেম্বর সকলে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম এ আব্দুল হক, সাধারন সম্পাদক ওয়াজেদ আলী মজনু, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, শেখ কাওসার আলী, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, ছাত্রলীগ নেতা বাতেন শিকদার সহ স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তিনি ৬ নং ওয়ার্ডে নতুন রাস্তার মোড়, কবির বটতলা, কাড়িগর পাড়া, মোল্লার মোড়, সবুজ সংঘ মাঠ, শাহাপাড়া, ডে-নাইট কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।









