, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • শেখ জুয়েল নির্বাচিত হলে খুলনা থেকে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী উচ্ছেদ করা হবে- এস এম কামাল




শেখ জুয়েল নির্বাচিত হলে খুলনা থেকে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী উচ্ছেদ করা হবে- এস এম কামাল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৮, ২১:৪৪ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খবর বিজ্ঞপ্তিঃ-  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাতে হলে সন্ত্রাস জঙ্গীবাদ আর মাদক নির্মূল করতে হবে। আর সেজন্যে প্রয়োজন একজন দক্ষ ও শক্তিশালী প্রধানমন্ত্রী। যে গুনাবলী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মধ্যেই বিদ্যমান। তিনি গত দশ বছরে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক নিয়ন্ত্রণ করে দেশকে একটি মর্যাদাপূর্ণ স্থানে দাড় করিয়েছেন। আজ বিরোধীতার কারনেই শুধুমাত্র বিএনপি বিরোধীতা করছে। তারা সন্ত্রাস জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশকে একটি জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা দেশকে সেই জায়গা থেকে উদ্ধার করে আজ মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছেন। সেকারনেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গীবাদ, ভূমিদস্যু আর মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হলে শেখ সালাউদ্দিন জুয়েলকে নির্বাচিত করতে হবে। শেখ সালাউদ্দিন জুয়েল নির্বাচিত হলে খুলনা থেকে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীকে সমুলে উচ্ছেদ করা হবে।

 

মঙ্গলবার সকল ৮টায় নগরীর নিরালা বাজার, আবাসিক এলাকা, শেরে বাংলা রোড এলাকায় ১৪ দলের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, জেপি’র কেন্দ্রিয় নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, জেপি’র নেতা ডা. অধ্যক্ষ এম এন আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, মশিউর রহমান, শেখ আব্দুল কাদের, বজলুর রহমান, ন্যাপ নেতা মিলন মোহন মন্ডল, আশুতোষ রায়, শামীমুর রহমান দুর্জয়, আবু বক্কর সিদ্দিকী লিটন, সাম্যবাদি দলের ফরহাদ হোসেন, খলিলুর রহমান, গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা জাহিদুল খলিফা, সাঈয়েদুজ্জামান সম্রাট, হিরু তালুকদার, মো. জাকির হোসেন, সাহাবুদ্দিন বাবু, নজরুল ইসলাম খোকন, হিরু তালুকদার, রফিকুল ইসলাম, ইদি আমিন, সোহেল বিশ্বাস, মাহমুদুর রহমান রাজেস, নাসের আহমেদ নয়ন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পরে তিনি ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক খোকনের শোকাহত পরিবারের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET