২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • শেখ হাসিনা সরকার দশ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত চল্লিশ বছরেও হয়নি: জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামন




শেখ হাসিনা সরকার দশ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত চল্লিশ বছরেও হয়নি: জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ২০:৪৩ | 1012 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এবং গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান সমাহার’র বাস্তবায়নে কৃষকদের ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারী) দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫ জন কৃষকদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে শতভাগ সহায়তা করেযাচ্ছে। শেখ হাসিনা সরকার দশ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত চল্লিশ বছরেও হয়নি। তাই আমাদের সকলের উচিত এ সরকারের প্রশাংসা করা। জেলা প্রশাসক বলেন, এ সরকার কৃষকদের মাঝে সার, বীজ সহ নানান প্রনোদনা দিলেও অধিকাংশ কৃষক সার ও বীজ গুলো বিক্রি করে দিচ্ছে। নিজের ভূমিতে চাষাবাদ না করে বাজারের দুষিত খাবার তারা কিনে খাচ্ছে এবং নানান রোগে আক্রান্ত হচ্ছে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-সচিব ডঃ আশ্রাফুজজামান ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সমাহার’র প্রোজেক্ট কম্পোনেন্ট পরিচালক রেজা শাহবাজ হাদী, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, পরিচালক মিজানুর রহমান। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার মোঃ শাফকাত রিয়াজ, ডাঃ মোঃ আবদুস ছালাম, মোঃ ইয়াকুব আলী, মোঃ মহিউদ্দিন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET