, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে অগ্নিকান্ডে পুড়লো দোকানপাট

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ১৭:২৪ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর তিনটার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তুলার গোডাউনসহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে একটি তুলার গুদাম থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এর পরপরই একটি লেপতোষকের দোকান ঔষধের দোকান,কেুকারিজের দোকান,মুদি দোকান কম্পিউটারের দোকান ও একটি বিরানির দোকানসহ সাতটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  ইফতেখার রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিটের ঘন্টা খানিকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকান্ডে ছয়টি দোকান এবং একটি তুলার গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET