, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে আ’লীগের ৮ প্রার্থীকে নিয়ে নৌকায় ভোট চাইলেন এমপি




শ্রীপুরে আ’লীগের ৮ প্রার্থীকে নিয়ে নৌকায় ভোট চাইলেন এমপি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২১, ২০:২৩ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থীকে এক মঞ্চে তুলে হাত জোড় করে নৌকায় ভোট চাইলেন ইকবাল হোসেন সবুজ এমপি। পরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা এক সাথে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়পত্র দাখিল করেন।

বুধবার (৮ ডিসেম্বর) শ্রীপুর পৌরসভার দলীয় কার্যালয়ের পাশে উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদান উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আহ্বান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা, আওয়ামীলীগের মার্কা নৌকা, দেশের উন্নয়নকামী সাধারণ মানুষের মার্কা নৌকা। তাই ৫ জানুয়ারী শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ায় অনুরোধ করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা সঞ্চালনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও লুৎফুন্নাহার মেজবাহ্, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল, পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহ্বাক সদস্য মাসুদ আলম ভাঙ্গীসহ ৮ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET