২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে ওয়ালটন ডে উৎসব পালিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২১, ১৭:১৮ | 1120 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় “ওয়ালটন ডে” পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারে নুসরাত টিলিকমের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন উৎসব মুখর এ অনুষ্ঠানের আয়োজন করেন ।

আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশি টেক-জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু হয়। তিনি প্রায় এক যুগ আগে ওয়ালটনের ডিসট্রিবিউটর হিসেবে ব্যবসা পরিচালনা শুরু করেন। বর্তমানে তাঁর প্রায় তিনশ’র বেশি রিটেইলার রয়েছে যারা নিয়মিত ওয়ালটন মোবাইল বিক্রি করছে।

শোভাযাত্রা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ব্র্যান্ডিং ডিভিশনের এ্যাসিষ্টেন্ট প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দিন মুন্না, ওয়ালটনের সিনিয়র অফিসার ইমাম হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ, দৈনিক আজকের বাংলা সংবাদের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা মাওনা ইয়াকুব মাস্টার টাওয়ার থেকে মাওনা ফ্লাইওভার চত্বর অতিক্রম করে ওয়ালটন ডিসট্রিবিউটর হাউজে গিয়ে শেষ হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET