, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি ! যুবক আটক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১০ ২০২১, ১২:৫৪ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০আগষ্ট) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে এঘটনা ঘটে।

আটককৃত যুবক জাকির হোসেন (১৯) সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চরেরপাড় গ্রামের মো: কাশেম আলীর ছেলে। তার দুই সহযোগী রাজন ও মজনু পালিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।

স্থানীয় আলহাজ্ব মো: আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কি আছে? জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানো চেষ্টা করেন। পরে দৌড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যায়। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চার মাস পূর্বে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET