গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের গ্রীণ ভিউ রিসোর্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশ ফোরাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক আলহাজ¦ নূর মোহাম্মদ ফকির, উপজেলা আ’লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্যাড. মো. হারুন অর রশিদ ফরিদ, কমিউনিটি পুলিশের সদস্য সচিব মো. মাসুদ আলম ভাঙ্গী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।
সমাবেশে উপজেলার একটি পৌরসভা, ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ২হাজার ৭০০ কমিউনিটি পুলিশের সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরণের অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।








