, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে কুখ্যাত ডাকাত ‘হাবি’ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২২ ২০১৮, ১৭:৪১ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত হাবিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত বুধবার (২১মার্চ) রাতে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত হাবিবুর রহমান ওরফে হাবি(৪২) উপজেলার শৈলাট গাজীপুরের মৃত আয়নাল হোসেনের ছেলে। তার নামে ভালুকা, শ্রীপুর ও জয়দেবপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, হাবি একজন চিহ্নিত ডাকাত। বহুদিন ধরে হাবি পলাতক ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET