, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর দ্বিখন্ডিত মরদেহ




শ্রীপুরে খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর দ্বিখন্ডিত মরদেহ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২৩, ২২:১৫ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর শিশুর হাত পা বাধা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৮ নভেম্বর ) রাত সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের জনৈক সাহাবউদ্দিনের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষের খাটের নিচ  থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মুখে কসটেপ লাগানো ছিল। এঘটনায় সন্দেহ জনক দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু ইরিনা (৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আসাদ মিয়ার কন্যা। সে তার বাবার সঙ্গে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড় গ্রামের জনৈক রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বাবা পেশায় একজন কসাই।
আটককৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি ।
নিহত শিশুর বাবা জানান, গতকাল মঙ্গলবার বিকাল চারটার দিকে আমার কন্যা ইরিনা খেলাধুলা করতে যায়। দিন শেষ হয়ে রাত হলেও আমার শিশুকন্যা বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেও শিশুকন্যার সন্ধ্যান পায়নি। এরপর রাতে এসে থানায় নিখোঁজ ডায়েরি জিডি করি। অনেক রাতে পুলিশ তদন্ত যায়। পুলিশকে সন্দেহের তালিকায় থাকা দুজনের নাম বলি। এরপর পুলিশ তাদের মতো কাজ শুরু করে। রাতে সন্দেহের তালিকায় থাকা ওই দুজনের ঘরের ভেতর থেকে আমার শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আটককৃত দুজনের বাড়ি গফরগাঁওয়ের মশাখালি বলে জানতে পারি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে, নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির হাত পা বাধা ও মুখে কসটেপ লাগানো এবং কাপড়ে দিয়ে বাধা ছিল। এবিষয়ে সন্দেহের তালিকায় থাকা দুজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET