, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মুদি দোকানি কে গলা কেটে হত্যা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২১, ১৩:৫৯ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ছিনতাই কালে বাঁধা দেয়ায় দিন দুপুরে এক যুবককে গলা কেটে হত্যা করছে ছিনতাইকারী

গাজীপুরের শ্রীপুরে ছিনতাই কালে বাঁধা দেয়ায় দিন দুপুরে এক যুবককে গলা কেটে হত্যা করছে ছিনতাইকারী। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে পৌর সভার ৭নং ওয়ার্ডের গড়গরিয়া মাস্টার বাড়ি লিচু বাগান এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী  ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ।
নিহত যুবক মোখলেছুর রহমান (৩৮) পাশ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর সভার বেরাইদের চালা লিচু বাগান এলাকায় মা টেলিকম নামে বিকাশ ও মুদি দোকান পরিচালনা করতেন। তার সাদিক নামে ১৩ বছরের একটি ছেলে ও সাদিয়া নামে সাড়ে চার বছরের একটি মেয়ে রয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী মো. রুবেল মিয়া ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার নইকাটি লেবুুনিয়ার বাজরের শামছুল হকের ছেলে। সে গত কয়েকদিন আগে স্থানীয় খাজা বেকারীর পাশে তার এক আতœীয়র বাড়িতে বেড়াতে আসে।

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঐ ছিনতাইকারী তার দোকানে গিয়ে কিছু টাকা চায়, দোকানি তাকে টাকা দিতে রাজি না হওয়ায় সে ক্যাশ থেকে জোর করে টাকা নিতে গেলে মোখলেছুর রহমান তাকে বাঁধা দেয়। এ সময় তার সাথে থাকা ছুরি দিয়ে মোখলেছুর রহমান গলায় উপর্যুপরি কয়েকটি আঘাত করে, এতে সাথে সাথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরোও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেেিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET