, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষ আহত ৬

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ২১:৪৫ | 1018 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ৬জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীপুর পৌরসভার ১ নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন আজম হোসেন শাকিল (২৫), আব্দুল আজিজ(৪৫), ইসমাইল হোসেন সুমন (২৫), আমিনুল ইসলাম (৩৭), আশিক(২৩) ও শান্ত (২৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে থেকে একই এলাকার নূরুল ইসলাম গংয়ের সাথে আশিক গংয়ের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুই পক্ষের আদালতে মামলাও চলমান রয়েছে। ওই বিরোধের জেরে বৃহষ্পতিবার ঘটনার সময় প্রথমে দুই পক্ষের মধ্যে  বাগবিতন্ডা ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে দা, লাঠির আঘাতে উল্লেখিতরা আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে আজম হোসেন শাকিল গুরুতর আহত হন।

ওই এলাকার নূরুল ইসলাম জানান, আফতাব উদ্দিন, নূরুল আমীন, রুহুল আমীন, শান্ত, আশিক, নাজমুলসহ অজ্ঞাতনামাসহ কমপক্ষে ১২ জনকে অভিযুক্ত করে তারা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই পক্ষই অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET