, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে নারীসহ ১০ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০১৯, ১৫:০৭ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে বোমা ফাটিয়ে ও গুলি করে দুটি স্বর্ণের দোকানে অলংকার লুটে নেওয়ার ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার ও এক নারীসহ আন্ত: জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, নারায়নগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বেলা সাড়ে ১১ টায় গাজীপুর পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনার পর থেকে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশের যৌথ এক দল পুলিশ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন মনির মোল্লা ওরফে আকুব্বর হোসেন আকু (৩৮), আলমগীর হোসেন আলম (৪০), নান্নু শেখ (৩৮), সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামানিক ওরফে বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো: সুজন (২৪), মোছা: ছুম্মা খাতুন (৩২) এবং বিবেক পাল (৪২)। এসময় তাদের কাছ থেকে ৪৩ ভরি স্বর্ণালংকার, ৭টি ককটেল, একটি চাপাতি, ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বাজারের শৈলাট সড়কের গফুর সুপার মার্কেটের শ্রী দেবেন্দ্র কর্মকারের মালিকানাধীন নিউ দীপা জুয়েলার্স ও মানিক চন্দ্র পালের মালিকানাধীন লক্ষী জুয়েলার্সে কমপক্ষে ১৪ জনের একদল ডাকাত মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলযোগে দুটি দোকানে ডাকাতি করে। আনুমাণিক ৫মিনিটের মধ্যে হামলাকারীরা সুকেস ভাংচুর করে দোকানে সাজানো তৈরী অলংকার ও নগদ টাকা লুটে নেয়। বাধা দেয়ায় শ্রী দেবেন্দ্র কর্মকারকে গুলি করে। বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি কওে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ শ্রী দেবেন্দ্র কর্ম্মকারকে উদ্ধার করে তার স্বজনেরা চিকিৎসা দয়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET