, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে পেট্রোল ঢেলে দোকানে আগুন দগ্ধ যুবকের মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ১২:৪৯ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ নিয়ে বাক বিতন্ডায় দোকানে হামলা এবং গায়ে পেট্রোল ঢেলে আগুণ লাগিয়ে হত্যা চেষ্টার ঘটনায় চারদিন চিকিৎসাধীন থাকার পর অগ্নিদগ্ধ দোকান মালিক মারা গেছে। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরিফ হোসেন (২৬)  উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালি গ্রামের জজ মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকারসহ তিনজনের নামে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে মোফাজ্জল সরকার এবং তাইজু সরকারসহ অজ্ঞাত ১০/১২ জন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে উপজেলার তেলিহাটি মোড়ে ভাই ভাই ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার কিনতে আসেন স্থানীয় ইউনিয়ন যুবদল সভাপতি তোফাজ্জল সরকার। দাম বেশি চাওয়া হয়েছে এমন অভিযোগে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার দলবল নিয়ে এসে দোকানে হামলা করে এবং পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকান মালিক ও তার তিন ভাই অগ্নিদ্বগ্ধ হয়।

অভিযুক্ত যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার বলেন, আমরা সবসময় ৯০০ টাকায় গ্যাস সিলিন্ডার ক্রয় করি। সন্ধ্যায় আমি তেলিহাটি চৌরাস্তা যাওয়ার পর দোকান মালিক মোজাম্মেল আমার কাছে এক হাজার ৫০ টাকা দাবী করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আমাকে মারধর করেন। তারা নিজেরা দোকানের মালামাল ভাঙচুর করে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

ওসি (তদন্ত) আরও জানান,এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করে শুক্রবার (২৩ জুলাই) সকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন । মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা। পুলিশের একাধিক টিম আসামীদের গ্রেপ্তারে কাজ শুরু করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET