, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে প্রক্যাশে অস্ত্র উচিয়ে আ’লীগ কার্যালয়ে হামলা, যুবক গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২৩, ১৯:২২ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার(১২ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকার জনৈক হাতেম আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃত যুবক জাহিদুল ইসলাম জাহিদ (২৯) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের মৃত সাইদুর রহমান মীরের ছেলে। সে উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামে ৮ বছর যাবৎ বসবাস করে আসছেন।

ওসি জানান, রোববার ভোরে বরমী ইউনিয়নের গারারন গ্রামে অভিযান পরিচালনা করে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি আসল নাকি নকল সেটি যাচাই-বাছাইয়ের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। সেই রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে।

তিনি আরোও জানান, এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রের বিষয়ে আরোও কেউ জড়িত আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী জাহিদের বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণসহ আরোও একাধিক মামলা রয়েছে।

তবে উপজেলা বিএনপি বলছে ভিন্ন কথা জাহিদ নামের তাদের কোন কর্মী নেই, তারা তাকে চেনেন না। ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান জানান,  প্রায় ১৬ বছর যাবৎ ইউনিয়ন বিএনপির দায়িত্বে রয়েছি। জাহিদ নামে আমার কোনো কর্মী-সমর্থক নেই। বিএনপির পদযাত্রায় অংশগ্রহন করলেও তিনি তাদের কর্মী নন।

উল্লেখ্য গত শনিবার পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য বরমী ইউনিয়ন কার্যালয়ে জড়ো হচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগেই বিএনপির দু থেকে তিন’শত  নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। এ সময় অস্ত্রধারী জাহিদের নেতৃত্বে একদল আওয়ামী লীগের ইউনিয়ন অফিসে হামলা চালায়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET