, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে প্রতারণার অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২২, ১৪:২০ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা ভুমি অফিসে ওই যুবক নিজেকে র‌্যাবের সহকারী কর্নেল পরিচয় দেয়। পরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।

দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান চৌধুরী (২৩) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

শ্রীপুর উপজেলা ভুমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান জানান, বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিস কেসের শুনানি করছিলেন। এসময় ওই যুবক অফিসের ভেতর প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয় অফিসের কর্মচারীরা। এসময় সহকারী কমিশনার ভুমির কাছে নিজেকে র‌্যাবের সহকারী কর্নেল পরিচয় দেয়। পরে তার কাছে র‌্যাবের পরিচয়পত্র চাওয়া হলে সে গড়িমসি করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেহেনা আকতার বলেন, মিসকেস শুনানির সময় যুবকটি অফিসে প্রবেশ করে সরকারী কাজে বাধা ও নিজেকে র‌্যাবের সহকারী কর্নেল পরিচয় দেয়। তার দেয়া তথ্য যাচাই বাছাই কোন সত্যতা পাওয়া যায়নি। পরে তাকে ১৮৬০ দন্ডবিধির ১৮৬ ধারায় একমাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রতারণা ও সরকারী কাজে বাধা দেয়ায় যুবককে ভ্রাম্যমান আদালতের বিচারক এক মাসের কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত যুবককে থানা হেফাজতের মাধ্যমে বিকেলে জেল খানায় পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET