, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে প্রতারণার অভিযোগে তিন যুবক আটক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৩, ১৬:১৯ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয় দিয়ে লুডু খেলা থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারণা করার অভিযোগে তিন যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হামীম গ্রুপের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মিলন, একই ইউনিয়নের মুলাইদ গ্রাামের মো. সাইজ উদ্দিনের ছেলে মো. সোহেল ও মো. জুয়েল রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, সোমবার রাত ৯টার দিকে হা-মীম গ্রুপের পাশে একটি দোকানের সামনে বসে লুডু খেলছিল কয়েকজন লোক। এ সময় ওই তিন যুবক এসে তাদের খেলার ভিডিও ধারণ করে।পরে তাদের কাছে চা-মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে। তখন এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET