, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২২, ২০:৪০ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুই যুগে প্রবেশ করল দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল- কেক কাটা, র‌্যালি, ঘোড়ার গাড়ি দিয়ে শুভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহম্মেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রæপের জিএম এন্ড হেড অব ডিপার্টমেন্ট (সার্কুলেশন) মো: বিল্লাল হোসেন মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন ও আঃ লতিফ।

এসময় বক্তরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সমাজের অসহায় মানুষদের কথা বলে, সার্বিক উন্নয়নসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে দুই যুগে প্রবেশ করছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

আরও বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল মালেক, জামাল উদ্দিন, রাতুল মন্ডল, আলামিন। এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক তানজিদ আশরাফ, জোনায়েত আকন্দ, সাইফুল আলম সুমন, মাহফুজুর রহমান ইকবাল, সুমন শেখ, রুহুল আমিন, আরিফ মন্ডলসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন দৈনিক বাংলাদেশ প্রতিনিদিনের সম্পাদক নঈম নিজাম। এসময় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET