, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ভাতিজাকে হত্যার পর থানায় গিয়ে জিডি করেন চাচা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ২০:৩৪ | 1124 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয়দিন পর ১৪ বছর বয়সী রামিমুল হাসান বিজয়ের দেহ থেকে গলা বিচ্ছিন্ন গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকার গহিন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আপন বড় ভাইয়ের ছেলেকে হত্যার পর থানায় গিয়ে জিডি করেন চাচা জুয়েল বেপারী। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) বিকেলে শ্রীপুর থানার একটি নির্ভরশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রামিমুল হাসান বিজয় (১৪) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল বয়েজ এন্ড গার্লস্ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রছিল।

আটককৃতরা হলেন, নিহত রামিমুল হাসান বিজয়ের চাচা গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের মৃত নূর হোসেন বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ (১৭) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীম (২৪)। শামিম চন্নাপাড়া গ্রামের বিউটি আক্তারের বাড়ির ভাড়াটিয়া।

নিহত রামিমুল হাসান বিজয়ের স্বজনরা জানান, গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে বিজয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব জায়গাতে খোঁজ করে না পেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন বিজয়ের চাচা জুয়েল বেপারী। পরে বিজয়ের বাবার মুঠোফোনে তারই নামে রেজিষ্ট্রেশন করা সিম কার্ড থেকে ফোন করে বিজয় অপহরণ হয়েছে এবং তাকে ছাড়িয়ে নিতে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর থানার একটি সূত্র জানায়, বিজয়ের নিখোঁজ জিডি পাওয়ার পরপরই শ্রীপুর থানার একাধিক দল বিজয়কে উদ্ধারে মাঠে নামেন। জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জিহাদকে চন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে শামীমকে নেত্রকোনার নান্দাইল থানার ধলিয়াপাড়া গ্রাম থেকে শামীমকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া থেকে বিজয়ের চাচা জুয়েল বেপারীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিজয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোঃ নাসিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। জিডির সূত্র ধরে তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের মুল রহস্য বের করতে পুলিশ কাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET