গাজীপুরের শ্রীপুরে আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি এবং ইউএনও বরাবরে স্মারক লিপি দিয়েছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বনিকবার্তার গাজীপুর প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ভোরের সময়ের শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন,এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দেশ রূপান্তরের শ্রীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম সোহাগ, আলোকিত বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি মোশাররফ হোসাইন তযু, মানব কণ্ঠের শ্রীপুর প্রতিনিধি সিহাব খান, সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, আমার বার্তার শ্রীপুর প্রতিনিধি সাইফুল আলম সুমন, সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক আসাদুজ্জামান বিপু,
সাংবাদিক আনোয়ার হোসেন, শ্রীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক মোজাহিদ, সাংবাদিক জোনায়েদ, সাংবাদিক আরিফ মন্ডলসহ প্রমুখ।
এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
উল্লেখ্য: গত রবিবার(৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া জাবের স্পিনিং মিলের সামনে কোন এক পোশাক শ্রমিককে কে বা কাহারা আটক করে রেখেছে, এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান রাতুল মন্ডল।ও-ই সময় পেশাগত দায়িত্ব পালনের সময় পরিবহন মালিক নাজমুল হাসান শরিফের সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে শরিফ তার লোকজন নিয়ে সাংবাদিকের উপর হামলা করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, এই ঘটনায় পৃথক দুটি অভিযোগ হয়েছে।অভিযোগ তদন্তাধীন রয়েছে।
Please follow and like us:








