সাইফুল আলম সুমন,গাজীপুর.প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সাত্তার মিয়া (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার শিশু তোষ স্কুলের সামনে এ ঘটনা ঘটে । নিহত সাত্তারের বাড়ি বরিশাল বলে জানা গেছে সে জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে ভ্যান গাড়ি চালাত । প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার এলাকায় নার্সারী থেকে ভ্যানে চারাগাছ উঠানোর সময় পিছন দিক থেকে ময়মনসিংহ গামী রড ভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো ন-১৭-৫০১০) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় । মাওনা হাইওয়ে থানার (এসআই) হরিদাস পাল জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ।









