, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৩, ১৩:২৯ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ১৪(চৌদ্দ) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শুক্রবার সকাল ৬ ঘটিকার সময় শ্রীপুর রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ পোড়া বাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারঘাট হালিশ্রি এলাকার নেয়ামত আলীর ছেলে আব্দুল আলী (৩০) ও একই থানার ঘনশ্যামপুর এলাকার মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আক্তার (২৭)।

মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শ্রীপুর রেলগেইট এলাকায় কয়েক লোক মাদক ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকার মোল্লা হোটেলের সামনে শ্রীপুর কাপাসিয়া আঞ্চলিক সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে এক মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন ও ৬টি সীমকার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মুল্য প্রায় ১৬৮০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশ-পাশের এলাকায় পাইকারী ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET