, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২২, ১৮:৩৯ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সারে এগারটার দিকে জৈনা বাজার এলাকা হতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ।

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন (৫০) ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝালবাজার এলাকার মৃত ছলিম উদ্দিন শেখের ছেলে।

র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার জৈনা বাজার এলাকায় কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জৈনা বাজার নয়েছ টাওয়ার (ন্যাশনাল ব্যাংক) এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২৪(চব্বিশ) কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ ১৯৩৩০/-(উনিশ হাজার তিনশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে শ্রীপুরে বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET