, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ৩২ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৩, ১৭:২৫ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর ৩- আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

উক্ত প্রতিষ্ঠানের ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ইপিআইয়ের ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এইচপিভি টিকা দেওয়ার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

টিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভুষন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিএ, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির দ্বারা মন্ডল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভুষণ দাস জানান, শ্রীপুর উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সি মোট ৩১ হাজার নয়শত পাঁচ জন কিশোরীকে পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET