, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ৬ লাখ টাকার মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০২ ২০২২, ১৬:০১ | 1149 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন শ্রীপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার জনৈক একেএম জয়নাল আবেদিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতারকৃত কবির হোসেন (৩৫) বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার আসকর আলীর ছেলে। সে ওই এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেপিরবাড়ি এলাকার ডা. একেএম জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থেকে কবির হোসেন নামের এক মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। এ সময় মাদক দ্রব্য রাখা ও ক্রয় বিক্রয়ের অপরাধে ধৃত আসামী কবির হোসেনকে আটক করা হয় এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মুলে এ ধরনের অভিযান শ্রীপুরে সব সময় অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET