, , ,

শিরোনামঃ-




শ্রীপুর থানা পুলিশের অভিযানে ১৬টি ইজিবাইক উদ্ধার, গ্রেফতার-০১

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৯, ০০:৩৯ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,গাজীপুর.প্রতিনিধিঃশ্রীপুর থানা পুলিশের অভিযানে আবদার ডাইনামিক কারস লিমিটেডের লুণ্ঠিত ১৬টি ইজিবাইক কভার্ডভ্যানসহ চট্রগ্রামের ফৌজদার হাট এলাকা থেকে আটক করে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে লুণ্ঠন হয়ে যাওয়া ১৮লাখ টাকার মালামাল রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম। রবিবার(২৮ জুলাই) দুপুরের পর লুণ্ঠনকারি যাচ্ছে সেখানে-
এমন তথ্যে পুলিশ আগে থেকেই সেখানে বাদাম বিক্রেতা সেজে অবস্থান করছিল। পরে মো.রবিউল ইসলাম রুবেল (২৫) নামে ওই লুণ্ঠনকারি কভার্ডভ্যান চালককে গ্রেফতার করে তারা। রবিউল কুমিল্লার গ্রেফতারকৃতের দেওয়া তথ্যমতে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে মালভর্তি কভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্টো-১১-৬৯৩৯) উদ্ধার করা হয়। পরে লুণ্ঠিত ১৮সেট থ্রি হুইলার ইজিবাইক উদ্ধারের পর গাজীপুরে নিয়ে আসা হয়।জানা যায়,শ্রীপুর উপজেলার আবদার ডাইনামিক কারস লিঃ নামে একটি কারখানা থেকে গত ২৪জুন( সোমবার) রাতে ১৮সেট থ্রি হুইলার ইজিবাইক ভর্তি কভার্ডভ্যান মাদারীপুর পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাস্তা থেকে
গাড়িসহ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায় ড্রাইভার। এ বিষয়ে ওই কারখানার(নাহা গ্রুপ) মানবসম্পদ কর্মকতা আমিনুল ইসলাম বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলা তদন্তকারি অফিসার এসআই মো.আশরাফুল্লাহ ও পিএসআই মো.আহসানুজ্জামান অনুসন্ধানে মাঠে নামে। আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দীর্ঘ অভিযানে লুণ্ঠিত ১৮লাখ টাকার মালামালের মধ্যে ১৬লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ড্রাইভার রবিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET