২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুর সাফারি পার্কে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২১ ২০১৮, ২০:৩৩ | 1189 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-  ঈদের ৫ম দিন বুধবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটিতে দর্শণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন দর্শনার্থীর প্রায় ১০ হাজার ছিলো বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। তবে পার্কের মূল ফটকে প্রবেশ মূল্যের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। পার্কের প্রধান ফটকে ঢুকতে শিশুর জন্যও সমান টাকায় টিকেট কিনতে হচ্ছে বলে জানায় অনেক দর্শনার্থী। কর্তৃপক্ষের তথ্যমতে, প্রাপ্ত বয়ষ্ক জন প্রতি পার্কে প্রবেশ টিকেট ৫০ টাকা এবং ১৮ বয়সীদের নিচে প্রবেশ ফি ২০ টাকা। শিক্ষা সফরে আসা বা সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রবেশ মূল্য ১০ টাকা। গাড়িতে করে কোর সাফারি পার্ক পরিদর্শন প্রাপ্ত বয়ষ্কদের প্রতিজনের টিকিট ফি ১শ’ টাকা। সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রবেশ মূল জন্য ৫০ টাকা। উপরোক্ত ফি নির্ধারিত থাকলেও গেইটে ঐ নিয়ম মানছেনা বলে জানায় পার্কে বেড়াতে আসা একাধিক দর্শনার্থী। তাদের অভিযোগ বেশী টাকা গুনতে হচ্ছে তাদের।

চার শিশুসহ পরিবারের ছয় সদস্য নিয়ে ঢাকা থেকে সাফারি পার্কে আসছেন রফিক মিয়া। তিনি অভিযোগ করেন তার পাঁচ ও সাত বছরের দুই ছেলের জন্য সাফারি পার্কের মূল ফটকে প্রবেশ করতে তাদের সমান টাকা অর্থাৎ ৫০টাকা করেই নেয়া হয়েছে। এছাড়া পার্কে ঢুকতে প্রতিজনের জন্য ৫০টাকার বেশি করে গুণতে হয়েছে তার । একই কথা বলেন মাসুম খান নামের আরেক দর্শনার্থী । তিনি তার স্কুল পড়ুয়া ৮বছরের ছেলে নিয়ে আসছিলেন সাফারি পার্ক ঘুরতে। পার্কের প্রধান ফটকে ঢুকতে এবং কোর সাফারি অংশে প্রবেশ করতে বাচ্চার জন্যও তার সমান টাকায় টিকেট কিনতে হয়েছে। পার্কের কোর সাফারী অংশে সবচেয়ে ভিড় ছিল। এখানেই থাকার কথা উন্মূক্ত পরিবেশে বাঘ, সিংহ, ভাল্লুকসহ বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণ। কিন্তু বুধবার দুপুরে নির্দিষ্ট গাড়িতে করে ঢুকার পরও কোন বাঘ চোখে পড়েনি বলে জানায় অনেক দর্শনার্থী। এতে অনেকে ক্ষুব্দ হয় । তবে সে স্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানায়,প্রখর রোদে বাঘগুলো গাছের ছাঁয়ার আড়ালে ছিলো।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দৃষ্টিনন্দন অবকাঠামো ও বাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফসহ অর্ধ শতাধিক প্রজাতির বিভিন্ন প্রাণী দেখতে নানা বয়সী পর্যটকদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মত। কিন্তু শর্ত না মেনে শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকেও সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রায় সময়ই থাকে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ফরিদপুর ট্রেড ইন্টারন্যাশনাল-এর স্বত্ত্বাধকারী মহিউদ্দিন মাতাব্বর জানান, শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আমার কোন লোকজন নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা আদায় করার কথা না। তবে অভিযোগ পেলে তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সাফারি পার্কে বর্তমানে বড় আকারের বাঘ রয়েছে নয়টি, সিংহ ২০টি, ভাল্লুক ১২টি, জিরাফ ১১টি। এছাড়া মরুভূমির প্রাণি উটপাখি, ক্যাঙ্গারো, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি দর্শকদের মোহিত করে। কোর সাফারি অংশে দর্শকদের অপেক্ষমাণ দীর্ঘ সারিতে কষ্টের বিষয়ে তিনি জানান, সেখানে গাড়ির সংকট রয়েছে। গাড়ির সংখ্যা বেশি থাকলে লম্বা সারিতে দর্শকদের দাড়িয়ে কষ্ট করতে হত না। তবে বেশী গাড়ী থাকলেও আবার স্থান সংকুলানের প্রশ্ন থাকতে পারে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET