নিজস্ব প্রতিনিধিঃ- সবাই কে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মহান রাববুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সকলের প্রাণ প্রিয় হুজুর আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ ঢালী আর নেই। শুক্রবার বিকাল ৫:৩০ মিনিটে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে শ্যামনগর তার নিজ বাড়ী ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন) তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে কাশিমাড়ী জয়নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিন মেয়ে সন্তান, এক স্ত্রীসহ অনেক গুরগ্রাহি রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় শ্যামনগর কোট মসজিদের সামনে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান শ্যামনগর কোট মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল খালেক। এবং শনিবার যোহরের নামাজ বাদে তার কর্মস্থল জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাটে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযার নামাজ পড়ান আলহাজ্ব মাওঃ নেছার উদ্দীন। মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ, কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, জয়নগর মাদরাসার অধ্যক্ষ মাওঃ এইউএম গোলাম বারী, উপাধ্যক্ষ মাওঃ আশরাফ হুসাইন, ঘোলা মাদরাসার সুপার হাফেজ মাওঃ আশরাফ হুসাইন, শ্যামনগর সরকারী পাইলাট হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. আব্দুল মান্নান, মাওঃ নুরুজ্জান, কাশিমাড়ী ইউপি সাবেক সদস্য আনোয়ার হোসেন ঢালী, সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ইংরেজি প্রফেসর ড. আব্দুস সামাদ, মাওঃ ফজলুর রহমান, মাওঃ আব্দুল মাজেদ, মাওঃ তৈয়বুর রহমান প্রমূখসহ এলাকার এক হাজারেরও অধিক মানুষ জানাযার নামাজে শরিক হন। জানাযার নামাজ শেষে তাকে জয়নগর ঢালী বাড়ী পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।









